শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:২৬ পিএম, ২০২১-০৯-১৬
দেশপ্রেমিক মানবাধিকার সংগঠন লাভ বাংলাদেশ ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যােগে ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার লাভ বাংলাদেশ ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান চৌধুরী বলেছেন, দুর্নীতিবাজ মাফিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে লাভ বাংলাদেশ দুর্বার আন্দোলন গড়ে তুলবে । বাংলাদেশে বর্তমানে জালেমদের একটি সিন্ডিকেট রয়েছে। এই জালেমদের সিন্ডিকেটের অন্যতম অর্থনৈতিক শক্তি হচ্ছে অবৈধ সম্পদধারী মাফিয়া চক্র। যারা ব্যাংক লুট করেছে, যারা বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করছে অব্যাহতভাবে। যারা দেশে বিদেশে টাকা পাচার করছে, তারা সন্ত্রাসীদের নিয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট গঠন করে গরীবের ধন-সম্পদ লুট করেছে, মানুষে মানুষে মিথ্যা মামলা দিয়ে মানুষকে নি:শ্ব করে দিচ্ছে, বিভেদ সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এক অশান্তির জনপদে পরিণত করেছে। আমরা দ্বের্থহীন কন্ঠে বলে দিতে চাই জামাত-বিএনপি সরকারের আমলে যেসব মন্ত্রী সরকারকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে লুটপাট করেছিল, যারা অবৈধ সম্পদের পাহাড় গড়েছিল, বর্তমান সরকার সেইসব মাফিয়াদের কেশাগ্রও স্পর্শ করতে পারেন নি। তাদেরকে জেলে ঢুকাতে পারেনি। তারা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। তারা ইসলামী ব্যাংক সৃষ্টি করে মালিকানা পরিবর্তন করে এক অশান্তির সৃষ্টি করেছে। মালিকানা পরিবর্তন করে বিদেশে টাকা পাচারে সহযোগিতা করেছে তাদেরকে আপনারা কিছু করতে পারেন নি। আপনারা তাদের জনসাধারণের সামনে এনে বিচার করুন, শাস্তির ব্যবস্থা করুন। আজকে যারা রাজনীতি করছে তারা বিদেশি গোয়েন্দাদের দালালিতে লিপ্ত। কেউ আমেরিকার কেউ ভারতীয় গোয়েন্দাদের দালালি করছে। যারা আগে বিএনপি করতো, দেশের সম্পদ লুট করেছে তারা এখন আওয়ামীলীগ বনে গেছে। এসব দুর্নীতিবাজ , মাফিয়া, সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করুন। আমরা ওয়ার্ডে ওয়ার্ডে থানায় থানায় পথসভা করেছি। যারা এসব সিন্ডিকেটের দালালী করছে তাদের বিরুদ্ধে লাভ বাংলাদেশ ফাউন্ডেশন দুর্বার আন্দোলন করে যাবে।
লাভ বাংলাদেশ ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মো . তাওহীদুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন লাভ বাংলাদেশ ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ আরফান উদ্দিন।
বক্তব্য প্রদান করেন লাভ বাংলাদেশ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নুর মোহাম্মদ, কেন্দ্রীয় সদস্য রিমন রশ্মি বড়ুয়া, চট্টগ্রাম মহানগরের উপদেষ্টা মোহাম্মদ ফিরোজ চৌধুরী, আহকাম ইবনে জামিল মিশন, প্রদীপ বড়ুয়া বাপ্পী, লাভ বাংলাদেশ ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক এস এম সালাউদ্দিন।
উপস্থিত ছিলেন শেখর চক্রবর্তী, মাওলানা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, হাফেজ ক্বারী আবদুল মোমেন, হাফেজ মোহাম্মদ এমরান, মাসুদুজ্জামান রাজীব, মীর মামুন, মোহাম্মদ তারেক, আমির হোসেন, মিনহাজুল ইসলাম প্রমুখ।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হা...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের করেছে এক ছাত্রদল নেতা। অভিযুক্ত ব্যক্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited